হারিয়ে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা

গ্রামবাংলার হাওর বিল ও ডোবা থেকে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। এখন আর তেমন চোখে পড়ে না, গ্রামের মেঠো পথের পাশে কোন ডোবা বা বিলে উচ্ছল কিশোর-কিশোরীর শাপলা তুলে মালা গাঁথা, চোখে পড়ে না এক মুঠো শাপলা ফুল হাতে বাড়ি ফেরার দৃশ্য। এমন উষর সময়ে শাপলা ফুল হাতে উচ্ছল দুই কিশোরীর এই দুর্লভ দৃশ্য চোখে পড়ায় তা ক্যামেরা বন্দি করে পাঠিয়েছেন ইত্তেফাকের ভালুকা সংবাদদাতা কামরুজ্জামান মানিক