শিবালয়ে অজ্ঞাত রোগে চার জনের মৃত্যু

শিবালয় উপজেলার মুক্তানগর হাফেজনগর গ্রামে অজ্ঞাত রোগে গত কয়েক দিনে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল হালিম মোল্লা জানান, রোগ নির্ণয় ও প্রতিরোধে সিভিল সার্জন ডাঃ সিদ্ধেশ্বর মজুমদার শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌছান। অজ্ঞাত রোগে মুক্তানগর গ্রামের আক্কাছ আলী, স্ত্রী আমেনা, শাশুড়ি স্বরুপজান ও হাফেজ নগর গ্রামের বাদল মারা যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।