ধর্ষকদের ছবি পত্রিকায় ছাপা হোক

যাকে ধর্ষণ করা হয় তার নয়, বরং যে ধর্ষণ করে সেই ধর্ষকের ছবি পত্র-পত্রিকার পাতায় দেখতে চাই। এতে তাদের প্রতি জনগণের ঘৃণা বৃদ্ধি পাবে। এ ধরনের অপরাধ ও নারী নির্যাতন রোধ করতে এটা একটা মোক্ষম উপায় হতে পারে। ধর্ষণ বেড়েই চলছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই। যারা এ জাতীয় অপরাধ করছে তারা কখনোই মানুষ নয়, তারা পশু। এদের মৃত্যুদণ্ড দেয়া উচিত। এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি। মাহবুব উদ্দিন চৌধুরী, ফরিদাবাদ, গেণ্ডারিয়া, ঢাকা।