সেনাপ্রধান আজ ভারত সফরে যাচ্ছেন

চার দিনের সফরে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইঞা আজ রবিবার ভারত যাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ সফর বিষয়ে বলা হয়, দুই দেশের সামরিক সম্পর্ক দৃঢ় করার পদক্ষেপ হিসেবেই এ সফর। ভারত সফরকালে তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী একে এন্টনি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এন এ কে ব্রাউন, সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং, নৌ বাহিনী প্রধান চিফ এডমিরাল ডিকে জোশির সঙ্গে সাক্ষাত্ করবেন। গত বছর বাংলাদেশ সফর করেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং। তার আমন্ত্রণেই বাংলাদেশের সেনাপ্রধানের এ সফর।