নবীনগরে হিন্দু বাড়িতে আগুন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মার্চ ২০১৩, ২২:৫২
নবীনগর উপজেলা সাতমোড়া ইউনিয়নের পদ্মনগর গ্রামে গত শুক্রবার গভীর রাতে এক হিন্দু পরিবারের বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। অগ্নিকাণ্ডে তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কৃষ্ণ চন্দ্র চৌধুরী জানান, এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে আগুন লাগানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই অসহায় হিন্দু পরিবারটির সহায় সম্পত্তি দখলের জন্য গ্রামে কতিপয় প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন সময় হামলা ও মামলার মাধ্যমে তাদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। কৃষ্ণ চন্দ্র চৌধুরী বলেন, রাতে কারা আগুন দিয়েছে তা দেখিনি। তবে আমার শত্রুপক্ষ এ কাজ করতে পারে।