আজকের রাশিফল
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ১৭:৫৫
আজ ১৮ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৯ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.২ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ২ ও ৯। শুভবার:সোম ও মঙ্গলবার। শুভরত্ন:প্রবাল ও চন্দ্রকান্তমণি।
প্রকৃতিগতভাবে আপনি:কল্পনাপ্রবণ ও রোমান্টিক। ব্যক্তিত্ব ও ইচ্ছাশক্তি প্রধানত প্রভাবিত হবে আবেগ দ্বারা। একটা বৈপরিত্য ও দ্বন্দ্ব আপনার মধ্যে কাজ করবে। মৌলিক ও নতুন চিন্তাধারায় সহজে আকৃষ্ট হবেন। কোন বাধা আটকাতে পারবে না। অতিরিক্ত উত্সাহ ক্ষতির কারণ হতে পারে। নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য জঙ্গি হয়ে উঠতে পারেন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ শরীর ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা না করলেই ভাল করবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আর্থিক কারণে যা দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কর্মক্ষেত্রে কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। সঞ্চয়ের চেষ্টা সফল হবার সম্ভাবনা নেই। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তন হতে পারে। উপরওয়ালার সাথে মানিয়ে চলা কঠিন হবে। যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বিশেষ কোনো কাজের জন্য কারো সহযোগিতার প্রয়োজন হতে পারে। পরিশ্রম বৃদ্ধি পাবে। দাপ্তরিক কাজে দ্রুত সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করুন। কোনো কারণেই অধৈর্য হওয়া ঠিক হবে না। দাম্পত্য শান্তি বজায় থাকবে। আর্থিক দিক ভালো যাবে ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ সাংবাদিকদের জন্য কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। পেশাগত ক্ষেত্রে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ। নতুন কোনো দায়িত্ব হাতে আসতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায়িক ব্যাপারে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ বেসরকারি চাকরিতে কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। সহকর্মীদের সাথে মতানৈক্য দেখা দিতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। পেশাজীবীদের জন্য দিনটি শুভ। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকিরজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে কোনো সুসংবাদ পেতে পারেন। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। আর্থিকদিক কিছুটা ব্যয়বহুল হবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ নাও থাকতে পারে। কারো সাথে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের কর্মোন্নতির সম্ভাবনা আছে। নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। রোমাণ্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি আশা রাখা যায়। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। দূরের যাত্রা শুভ নয়। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ স্থাবর সম্পত্তি নিয়ে কারো সাথে বিরোধে জড়াতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। হঠাত্ কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। সৃজনশীল উদ্যোগ সফল হতে পারে। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো সংবাদে বিচলিত হতে পারেন। জায়গা-সম্পত্তি নিয়ে কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ। অধিনস্তদের কাজে লাগানো সহজ হবে।