পিএসসি‘র বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সিএম মিরাজুল ইসলাম প্রভাষক,বাংলাদেশ ও বিশ্বপরিচয় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ১৭:৫৭
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৫ এর গুরুত্বপূর্ণ MCQ এর উত্তরসহ আলোচনা করা হলো।
তারপরও অধ্যায়টি রিডিং পড়বে।
বাংলাদেশের জনসংখ্যা
১৩. জনসম্পদ কী?
ক. শ্রমশক্তি খ. মোট জনসংখ্যা
গ. শিক্ষিত জনসংখ্যা
ঘ. চাকরিজীবী জনসংখ্যা
১৪. মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান কোনটি?
ক) শিক্ষা খ) সচেতনতা
গ) প্রশিক্ষণ ঘ) জনসংখ্যা বৃদ্ধি
১৫. কোন সম্পদ রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারে?
ক. জনসম্পদ খ. দক্ষ জনসম্পদ গ. কাঁচা পাট গ. খাদ্য
১৬. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
ক. ১৫ কোটি খ. প্রায় ১৬ কোটি
গ. ১৪ কোটি ঘ. ১৫.২৫ কোটি
১৭. কোনটি মৌলিক চাহিদা নয়?
ক. খাদ্য খ. বস্ত্র
গ. বাসস্থান ঘ. ভ্রমণ
১৮. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
ক. উন্নত খ. উন্নয়নশীল
গ. ধনতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
১৯. খাদ্যের পাশাপাশি আর কোনটির সংকট তীব্র?
ক. পানি খ. চিকিত্সা
গ. শিক্ষা ঘ. স্বাধীনতা
২০. নারী উন্নয়নের জন্য কোনটি দরকার?
ক. শিক্ষার প্রসার খ. কর্মসংস্থান বৃদ্ধি
গ. সামাজিক মর্যাদা বৃদ্ধি
ঘ. সবগুলি
২১. বর্তমানে বাংলাদেশের প্রধান আলোচিত বিষয় কোনটি?
ক. পরিবেশ সমস্যা খ. মৌলবাদ গ. সন্ত্রাসবাদ ঘ. বিদ্যুত্ সংকট
২২. বাংলাদেশে সামাজিক অস্থিরতা বৃদ্ধির পেছনে মূল কারণ কী?
ক. অতিরিক্ত জনসংখ্যা
খ. অশিক্ষিত জনগোষ্ঠী
গ. গণতন্ত্রের সংকট
ঘ. অসচেতনতা
২৩. বাংলাদেশের অর্থনীতি কীসের ওপর নির্ভরশীল?
ক. শিল্প খ. কৃষি গ. আমদানি ঘ. রপ্তানি
২৪. পরিবেশ দূষণের কারণ -
ক. রাসায়নিক সার ব্যবহার
খ. কীটনাশক ব্যবহার
গ. গাছপালা কর্তন
ঘ. সবগুলি
২৫. সু-স্বাস্থ্যের মূল উপাদান কোনটি?
ক. সুষম খাদ্য খ. চিকিত্সা
গ. ওষুধ ঘ. পানি
উত্তর :১৩—(ক) শ্রমশক্তি ১৪—(ক) শিক্ষা ১৫—(খ) দক্ষ জনসম্পদ১৬—(ঘ) ১৫.২৫ কোটি ১৭—(ঘ) ভ্রমণ
১৮—(খ) উন্নয়নশীল
১৯—(ক) পানি
২০—(ঘ) সবগুলি
২১—(ক) পরিবেশ সমস্যা
২২—(ক) অতিরিক্ত জনসংখ্যা
২৩—(খ) কৃষি
২৪—(ঘ) সবগুলি
২৫—(ক) সুষম খাদ্য