ইয়ুথ ভয়েস ফর ডেমোক্রেসি বিতর্কে চ্যাম্পিয়ন কুুমিল্লা বিশ্ববিদ্যালয়

'ইয়ুথ ভয়েস ফর ডেমোক্রেসি' বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের ফাইনালে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। রবিবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে কুমিল্লা শহরের বধূয়া কমিউনিটি সেন্টারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬টি দল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিজয়ী দলের সদস্য দীপ্ত ব্রত দাস। বিজয়ী দলের অন্যান্য সদস্যরা হলেন ফজলে রাব্বী ও জুবায়ের হোসেন।

আরও পড়ুনঃ সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বাহিনী প্রধানসহ ৩ বনদস্যু নিহত

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ সুপার মোঃ আজিম উল আহসান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিজিওনাল কো-অর্ডিনেটর আবুল বাশার এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের সদস্যরা। 

ইত্তেফাক/নূহু