পিএসসি‘র বাংলা
রোমানা আফরোজশিক্ষক (বাংলা) স্কলার্সহোম স্কুল এ্যান্ড কলেজ পাঠানটুলা ক্যাম্পাস, সিলেট
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ১৭:৫৮
শব্দ দিয়ে বাক্য রচনা কর:
দক্ষ — ছেলেটি সাঁতারে খুব দক্ষ।
কর্তব্য — ছাত্র-ছাত্রীদের প্রধান কর্তব্য পড়াশোনা করা।
দণ্ডনীয় — চুরি করা দণ্ডনীয় অপরাধ।
চিতাবাঘ — চিতাবাঘ বাঘেদেন মধ্যে সবচেয়ে দ্রুত দৌঁড়ায়।
রয়েল বেঙ্গল টাইগার — একমাত্র বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগার দেখা যায়।
সমার্থক শব্দ :
দক্ষ — নিপুণ, পটু।
বিমর্ষ — দুঃখিত।
যথেষ্ট — প্রচুর, অনেক।
স্মরণ রাখা — মনে রাখা।
ভক্ষণ করা — খাওয়া।
এক কথায় প্রকাশ:
যা লোপ পেয়েছে — অবলুপ্ত।
যার মূল্য নির্ধারণ করা যায় না — অমূল্য।
যা প্রয়োগ করা যায় — প্রযোজ্য।
যা নিষেধ করা হয়েছে — নিষিদ্ধ।
যা করা প্রয়োজন — কর্তব্য।
যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন:
প্ত — অবলুপ্ত, গুপ্ত,সুপ্ত।
স্ম — স্মরণ, স্মৃতি।
ণ্ড — গণ্ডার, ঠাণ্ডা, ভণ্ড।
দ্ধ — নিষিদ্ধ, বরাদ্ধ।
ষ্ট — যথেষ্ট, কষ্ট, নষ্ট।
সংক্ষেপে উত্তর লেখ:
১. বাংলাদেশের টাইগার কেমন?
উত্তর: বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার অনন্য, তুলনাহীন।
২. অস্ট্রেলিয়া কী?
উত্তর: এশিয়া, ইউরোপ, আফ্রিকার মতো একটি মহাদেশ।
৩. ক্যাঙ্গারু কেমন প্রাণী?
উত্তর: ক্যাঙ্গারুর ৪টি পা, পেছনের ২টি বড় আর সামনের ২টি ছোট। তাই এরা হাঁটাচলা করতে পারে না, দু-পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। এদের বুকের নিচে একটা থলিতে এরা বাচ্চা রাখে।
৪. গণ্ডার কেমন প্রাণী?
উত্তর: কালো রঙের চতুষ্পদ প্রাণী, উচ্চতায় ও লম্বায় গরুর আকারের। এদের নাকের ওপরে একটা শিং থাকে।
৫. অন্যান্য বাঘের সাথে চিতাবাঘের পার্থক্য কী?
উত্তর: অন্যান্য বাঘের সাথে চিতাবাঘের পার্থক্য হলো— চিতা বাঘ গাছে উঠতে পারে, অন্যান্য বাঘ পারে না। বাঘেদের মধ্যে এরা সবচেয়ে দ্রুত দৌঁড়ায়।
ক্রিয়াপদের চলিত রূপ:
ক. মাটি খুঁড়িয়া অবলুপ্ত অনেক সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজিয়া পাওয়া গিয়াছে।
খ. তুমি যাহা বলিলে তাহা এইক্ষেত্রে প্রযোজ্য নহে।
গ. বইয়ের পড়া স্মরণে রাখিবার জন্য প্রত্যুষে উঠিয়া পড়িতে হয়।
ঘ. বালকটি পড়াশোনায় খুবই ভালো, এতদ্ব্যতীত খেলাধুলাতেও তাহার জুড়ি নাহি।
ঙ. তাহার যথেষ্ট সম্পত্তি, সংসার চালাইতে কষ্ট করিতে হয় না।
উত্তর:
ক. মাটি খুঁড়ে অবলুপ্ত অনেক সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।
খ. তুমি যা বললে তা এক্ষেত্রে প্রযোজ্য নয়।
গ. বইয়ের পড়া মনে রাখার জন্যে ভোরবেলা উঠে পড়তে হয়।
ঘ. বালকটি পড়াশোনায় খুব ভাল, এছাড়া খেলাধুলাতেও তার জুড়ি নেই।
ঙ. তার প্রচুর সম্পত্তি, সংসার চালাতে কষ্ট করতে হয় না।