সমাবর্তন ২০১২
‘...অনুপ্রেরণা গ্রহণ করতে শেখো’
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ১৮:১০
শুরুতে আমি তোমাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। এখানে তোমাদের সবারই পরিবার কিংবা বন্ধু-বান্ধব উপস্থিত আছে। যখন মঞ্চে আসার জন্য তোমাদের নাম ঘোষণা করা হবে তারা নিশ্চয় অনেক খুশি হবেন। আমার কাছে প্রত্যেক গ্রাজুয়েটের গ্রাজুয়েশন শেষ করা গুরুত্বপূর্ণ। কারণ এটা অনেক সম্মানের। আমি উপস্থিত ছাত্র-ছাত্রী এবং তাদের বন্ধু-বান্ধব ও অভিভাবকদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই। অভিভাবকদের অনেকেই হয়তো আজ এই ক্যাম্পাসে প্রথমবারের মতো এসেছেন। আমি আশা করবো এখানে জীবনের যে আয়োজন, স্পিরিট আছে তা চমত্কার। আমরা এখানে বাইরের কাজের কথাই বলি না শুধু, পাশাপাশি বাইরের দুনিয়ায় পরিবর্তন আনার জন্য বলি। আমি আজকের এই অনুষ্ঠান থেকে যারা সমাবর্তন নিচ্ছো তাদেরকে কিছু কথা বলতে চাই।
আমি প্রথমে আমার আশাগুলো তোমাদেরকে বলবো। আমি আশা করবো তোমরা মহত্ মানুষের কর্ম থেকে শিক্ষা নিয়ে জীবনকে সাজাবে। সেটা বিছানায় শুয়ে আঙ্গুলের ফাঁকে রাখা বই পড়ে কিংবা আইপ্যাডের চকচকে মনিটরে। এতে ভিন্ন চোখে এবং ভিন্নভাবে জানতে পারবে। আমাদের জীবন অনেক ব্যস্ত এবং জটিল হতে পারে। কিন্তু এগুলো তোমাদেরকে সুখে হাসতে এবং দুঃখে কাঁদতে শেখাবে। মহেদর গল্প তোমাদেরকে স্পর্শ করুক। সময় এলে একদিন তোমরাও নিজেদের গল্প মাথা উঁচু করে সম্মানের সাথে বলবে আর মানুষ তোমাদেরকে অনুসরণ করবে। তোমাদেরকে প্রেরণা হিসেবে নিয়ে তোমাদের গল্প মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে।
আমার দ্বিতীয় আশা থাকবে তোমরা মানুষের জন্য কাজ করবে। সমাজ এবং মানুষ তোমাদেরকে যা দিয়েছে তোমরাও মানুষের জন্য কাজ করে সেই ঋণগুলো পরিশোধ করবে। আমি যদি তোমাদেরকে কোনো নেতার কথা জিজ্ঞাসা করি তাহলে তোমরা হয়ত বারাক ওবামা, মাদার টেরেসাসহ অনেক অনেক মহত্ নেতার কথা বলবে। একটা কথা সবসময় স্মরণে রাখবে। আমাদের সবার মাঝেই নেতৃত্ব দেয়ার গুণ আছে। চাইলে এবং চেষ্টা করলে সবাই নেতৃত্বে আসতে পারে। তোমরা নিজেদের জায়গা থেকে নেতৃত্ব দেবে। এই গুণকে আরো বিকশিত করবে। তোমাদের মধ্যে যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়েছ তারা এর সাথে ইতোমধ্যে জড়িয়ে পড়েছো। উদারণ হিসেবে আজ এখানে যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছো তাদের কথাও বলতে পারি। নেতৃত্বের মানে বিখ্যাত হওয়া না, এটা একটা গুণ যার মাধ্যমে সমাজের জন্য তোমরা ভাল কোনো কাজ করতে পারো।
তোমরা জানো পৃথিবী সুষ্ঠু বিচার চায়। আমি আশা করবো তোমরা নিজেদের জায়গা থেকে এই সুষ্ঠু বিচারের জন্য কাজ করবে। মানুষে মানুষে সমতা বিধানের জন্য তোমরা কাজ করবে। তোমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে। সেগুলোকে মোকাবেলা করো। চ্যালেঞ্জ থেকে ভাল কিছু বের করে আনো। তোমাদের চলার পথে বাধা-বিপত্তি আসবে। এই বাধা-বিপত্তিগুলোর সাথে যুদ্ধ করো। এগিয়ে যাও সামনের দিকে। শান্তির জন্য কাজ করো। এই কাজগুলোর জন্য যখন তোমাদের সামনে কোনো বাধা আসবে তখন এই বাধাগুলোর সাথে সমঝোতা করো না। নিজেদের সততা বজায় রেখে এই বাধাগুলোকে উপেক্ষা করে এগিয়ে যাও। আমি তোমাদের কাছে অনুরোধ করবো মাথা উঁচু করে বাঁচো। আর এগুলোর জন্য অনুপ্রেরণা গ্রহণ করতে শেখো। আমরা কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস এমনকী একটা ছোট শিশুর থেকে অনুপ্রেরণা করতে পারি। অনুপ্রেরণা গ্রহণ করার ক্ষমা অনেক বড়ো একটি শক্তি। আমি আশা করবো তোমরা অনুপ্রেরণা গ্রহণের শক্তি হারাবে না। মনে রাখবে জীবন কোনো রোলার কোস্টার না যে কষ্টে সবসময় মুখ ভার করে রাখবে। হাসো, আনন্দ করো এবং উচ্চস্বরে উল্লাস করে জীবনের বারতা ছড়িয়ে দাও তোমাদের চারপাশে।