দে শ ও দে শে র বা ই রে

বিশ্বের শীর্ষ চিত্রশিল্পীদের তালিকায় বাংলাদেশি তরুণী: আরজু বাংলাদেশি বংশোদ্ভূত জার্মানির বার্লিনের বাসিন্দা মুর্শিদা আরজু আল্পনা তার সৃজনশীল চিত্রকর্মের স্বীকৃতিস্বরূপ বিশ্বের শীর্ষ চিত্রশিল্পীদের তালিকায় নিজের জায়গা করে নিয়ে বাংলাদেশকে নতুন করে আরেকবার বিশ্বের দরবারে তুলে ধরেছেন। জার্মানের প্রখ্যাত কবি রেইনহার্ড ফুকস সম্পাদিত উইমেন ইন আর্ট: দ্য গ্রেট ফিমেল আর্টিস্ট ফ্রম দ্য মিডেল এজেন্স টু দ্য মডার্ন ইরা, মাস্টার পিসেস অফ ভিজ্যুয়াল আর্ট নামে বিশ্বসেরা নারী শিল্পীদের আঁকা চিত্রকর্মে স্থান করে নিয়েছে এই তরুণী চিত্রশিল্পী আরজুর অনবদ্য চিত্রকর্ম। হাজার বছরের ইতিহাসে নারী শিল্পীদের আঁকা সেরা সব চিত্রকর্ম সংকলন করা হয়েছে চিত্রকর্ম সংগ্রহর এই বইটিতে। চিত্রপ্রেমী বা শিল্পপ্রেমীরা চাইলেই এই সংকলনের সংগ্রহগুলোকে ওয়েবসাইটের মাধ্যমে উপভোগ করতে পারেন। এছাড়া ওয়েবসাইটির আর্টিস্ট বিভাগে গিয়ে আল্পনার ‘এ’ অথবা মুর্শিদার ‘এম’ ক্লিক করলে তার চিত্রকর্ম দেখতে পাওয়া যাবে। এই উদীয়মান তরুণ শিল্পী মুর্শিদার কিছু কিছু চিত্রকর্ম বর্তমানে আহসান মঞ্জিল জাদুঘর ও জাতীয় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রথম নারী পরিচালক: জুলিয়া গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রথম নারী পরিচালক জুলিয়া পিয়েরসনকে নিয়োগের মাধ্যমে সংস্থাটিতে ব্যাপক পরিবর্তন ঘটালেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের পরিচালক হিসেবে জুলিয়াকে নিয়োগ দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করতে, যা এই সংস্থার কাজ। জুলিয়ার আগের পরিচালক মার্ক সুলিভান কলাম্বিয়ায় যৌনকর্মীর সঙ্গে গোয়েন্দা সদস্যের যৌন কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে এ বছরের ফেব্রুয়ারিতে তিনি অবসর নেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পর্যাপ্তসংখ্যক নারী ও সংখ্যালঘু প্রতিনিধি না থাকায়, উক্ত গোয়েন্দা সংস্থাটি পুরুষ-নিয়ন্ত্রিত সংস্কৃতি ও সংকীর্ণতার কারণে বরাবরই সমালোচিত হয়ে আসছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা এই পরিবর্তনের সিদ্ধান্ত নেন। ১৯৮৩ সালে জুলিয়া বিশেষ গোয়েন্দা সদস্য হিসেবে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন। ফ্লোরিডার বাসিন্দা জুলিয়া পিয়েরসন বর্তমানে সিক্রেট সার্ভিসের চিফ অফ স্টাফের দায়িত্বে রয়েছেন। পরিচালক পদে তার নিয়োগের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন হবে না। প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, গোয়েন্দা সংস্থাটিকে নেতৃত্ব দেয়ার সব দক্ষতা জুলিয়ার রয়েছে। এমনকি আমার নিজেরসহ প্রেসিডেন্ট পরিবারের নিরাপত্তা ও অন্য নেতাদের নিরাপত্তার দেয়ার ক্ষেত্রেও। উল্লেখ্য, জুলিয়া পিয়েরসন ১৯৮৮ সাল থেকে প্রায় চার বছর পর্যন্ত প্রেসিডেন্টের নিরাপত্তা বিভাগের দায়িত্ব পালন করেন, এছাড়া ২০০৫ সালে তিনি নিরাপত্তা অপারেশন কার্যালয়ের উপসহকারী পরিচালক হিসেবে নির্বাচিত হন।