শাহরুখের তালিকায় পরিণীতা চোপড়া!

বলিউড কিং শাহরুখের তালিকায় এবার নাম এলো পরিণীতা চোপড়ার। খুব শীঘ্রই শাহরুখ তার নতুন কোনো ফিল্মে পরিণীতাকে নিয়ে কাজ করবেন। তবে পরিণীতা শাহরুখের তালিকাভুক্ত হওয়ায় বলিউডে এরইমধ্যে নানা বাতাস বইছে। কেননা, পরিণীতার চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়াও শাহরুখের তালিকায় ছিলেন। পরবর্তীতে প্রিয়াঙ্কাকে নিয়ে শাহরুখ একাধিক ছবি করেন এবং প্রেম বিষয়ক নানা গুঞ্জনও রটে তাদের নিয়ে। তবে শাহরুখ শুধুই পরিণীতার অভিনয়ের প্রশংসা করেছেন। আর পরিণীতার অসাধারণ অভিনয়ের গুণাবলির কারণেই শাহরুখ তার সঙ্গে অভিনয় করতে আগ্রহী বলে জানিয়েছেন। উল্লেখ্য, পরিণীতা এখন ‘হাসি তো ফাসি’, ‘কিল দিল’ ও মনীষ শর্মার একটি চলচ্চিত্রে কাজ করছেন।