আজ থেকে ‘জীবন সংসার’

এশিয়ান টিভিতে শুরু হয়েছে মাইনুল হাসান খোকন পরিচালিত দীর্ঘ ধারাবাহিক ‘জীবন সংসার।’ গতকাল রাত ৮টা ৩০ মিনিটে প্রচার শুরু হয় এশিয়ান টিভির পর্দায়। মীর্জা রাকিবের রচনা ও খোকনের পরিচালনায় এই নাটকের মাধ্যমেই দীর্ঘদিন পর অভিনেত্রী বাঁধন কোনো মেগা ধারাবাহিকে অভিনয় করলেন। এ ছাড়া হাসান ইমাম, লায়লা হাসান, মীর সাব্বির, তুষ্টিসহ প্রায় অর্ধশতাধিক অভিনয়শিল্পী এতে অভিনয় করেছেন। ‘জীবন সংসার’ নাটকের টাইটেল গান লিখেছেন ইশতিয়াক আহমেদ। পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি ‘জীবন সংসার’ প্রসঙ্গে পরিচালক মাইনুল হাসান খোকন বলেন, ‘অনেকেই বলেন ভারতের সিরিয়ালের মতো কালার আমরা দিতে পারি না। সেই ঝাকমকে ভাবটা থাকে না। সেই চ্যালেঞ্জটাকেই আমি নিয়ে এবারে এই নাটকটি নির্মাণ করেছি। আমার দৃঢ় বিশ্বাস নাটকটি দর্শকেরা একটি পর্ব দেখলেই তার চোখ আটকে যাবে পর্দায়। এ ছাড়া পুরো নাটকটি শুটিংয়ের জন্য একটি বাড়ি আমি দীর্ঘ ২ বছরের জন্য ভাড়া নিয়েছি। অভিনয় কুশলীরাও কাজ করতে গিয়ে একেবারে পরিবার ভুক্ত হয়ে গেছেন। দর্শকদের ভালো লাগার প্রত্যাশা নিয়েই নাটকটি সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি।’ ‘জীবন সংসার’ প্রযোজনা করেছেন অথৈ এন্টারটেইনমেন্ট।