চলছে ১০ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২০:০০
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় গত ২৯ মার্চ সকাল ১০টায় একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় এশীয় শিশুদের সচিত্র দিনপঞ্জি চিত্রকলা প্রতিযোগিতার বাংলাদেশি শিশুদের নির্বাচিত চিত্রকর্মের ১০ দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৯ মার্চ সকাল ১০টায় একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে শিল্পী হাশেম খান ও বাংলাদেশস্থ জাপান দূতাবাসের ফাস্ট সেক্রেটারি তাকাইউকি কাওয়াকামি। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক ফকরউদ্দিন। প্রদর্শনী আগামী ৭ এপ্রিল পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।