এই স ম য়ে আ লো চি ত
জঙ্গিদের কাছে সহজলভ্য হয়ে পড়ছে জীবাণু অস্ত্র
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২০:৫২
জঙ্গিদের কাছে সহজলভ্য হয়ে পড়ছে জীবাণু অস্ত্র তৈরির প্রযুক্তি। সম্প্রতি এরকম আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটেনের সিকিউরিটি এন্ড কাউন্টার টেরোরিজম বিভাগের পরিচালক চার্লস ফার। তিনি বলেন, এর ফলে জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম চালাতে খরচ বেড়ে যাচ্ছে। সংস্থাটির জঙ্গিবাদ বিরোধী কৌশল বিষয়ক বার্ষিক রিপোর্টে বলা হয় পৃথিবীব্যাপী মুসলিম জঙ্গিদের জীবাণু হামলার হুমকি দ্রুত বাড়ছে। ব্রিটেনের উচিত জীবাণু অস্ত্রের সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্তদের চিকিত্সার ক্ষমতা বাড়ানো। চার্লস ফার বলেন, অনেক ওষুধ কোম্পানির জীবাণু অস্ত্র তৈরির প্রযুক্তি ও প্রয়োজনীয় উপাদান রয়েছে। যেখান থেকে জঙ্গিরা জীবাণু অস্ত্র সংগ্রহ করে ফেলতে পারে। আবার বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের ছাত্ররাও এ ধরনের প্রযুক্তি লাভ করতে পারে। এমনকি ইন্টারনেটেও জীবাণু অস্ত্র তৈরির কিছু প্রযুক্তি পাওয়া যায়।