পরীক্ষা চলাকালে হরতাল না দেবার আহ্বান
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২১:৩৬
আজ থেকে সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় এখন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। হরতালের জন্য এসএসসি পরীক্ষাতেও কয়েকটি পরীক্ষার তারিখ পেছানো হয়েছিল। এই এইচএসসি পরীক্ষাতে যদি হরতালের কারণে তারিখ পরিবর্তন করা হয় তাহলে নির্ধারিত তারিখে পরীক্ষা শেষ হবে না। তাই পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এইচএসসি পরীক্ষার মধ্যে রাজনৈতিক দলসমূহকে কর্মসূচি না দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সৈয়দ সাইফুল করিম, মিরপুর ১, ঢাকা ১২১৬