মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সমীপে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের খসড়া ডাটাবেইজ প্রকাশ করেছে এবং ৩০ মার্চ ২০১৩-এর মধ্যে বাদপড়াদের ডাটাবেইজ ফরম পূরণ ও ভুলত্রুটি থাকলে আপত্তি জানানোর কথা বলা হয়েছে। ডাটাবেইজে নাম-ধাম শুদ্ধ না ভুল ছাপা হয়েছে, কিংবা নাম আছে বা নেই তা দেখার জন্য এটা অত্যন্ত কম সময়। এ অবস্থায়, আগামী নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সমীপে বিনীত আবেদন জানাচ্ছি। মো. আমির হোসেন, মুক্তিযোদ্ধা, দক্ষিণগাঁও, উত্তরপাড়া, সবুজবাগ, ঢাকা ১২১৪