পঞ্চগড়ে ছাত্রলীগের নতুন সভাপতি সোহেল
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২১:৪০
পঞ্চগড় জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হিসেবে হাসানুর রশিদ সোহেলকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগের সভাপতি আসাদুজ্জামান বাদল সমপ্রতি সরকারি চাকরিতে যোগদান করায় এ পদটি শূন্য ছিল। শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত জানায়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এর সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে রাতেই নতুন সভাপতিকে নিয়ে সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দলীয় সূত্র জানায়, আসাদুজ্জামান বাদল সরকারি চাকরিতে যোগদান করার পর থেকে সভাপতি পদে দায়িত্ব পালন নিয়ে সংগঠনে বিশৃঙ্খলা দেখা দেয়। একাধিক সহ-সভাপতি নিজেদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা দেন। তবে কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত চিঠিতে নতুন সভাপতি নির্বাচনের কোন কারণ উল্লে¬খ করা হয়নি।