যুদ্ধাপরাধীদের বিচার ও সংখ্যালঘুদের নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩১ মার্চ ২০১৩, ২১:৪১
শনিবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘন্টাব্যাপী যুদ্ধাপরাধীদের বিচার, দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সমপ্রদায়ের বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ, ধর্মীয় উপাসনালয় ও দেব-দেবীর মূর্তি ভাংচুরের প্রতিবাদে মধুখালীতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ মধুখালী উপজেলা শাখার আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার আহবায়ক বিপ্লব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার এ্যমি, উপজেলা বিএনপি সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল উপজেলা সিপিবি সভাপতি অ্যাড. মানিক মজুমদার, সাধারণ সম্পাদক মো. নওশেরুল আলম প্রমুখ