দুর্গাপুরে তিন দিনব্যাপী সনাতন ধর্ম সম্মেলন

দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় গ্রামে নয়নযোগী আশ্রমে শনিবার রাত হতে তিন দিনব্যাপী বাংলাদেশ হরিনাম প্রচার সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ৪০তম সনাতন ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি অজয় সাহার সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোশতাক আ্হম্মেদ রুহী। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুভাষ সাহা (টাঙ্গাইল), আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক নিত্যানন্দ গোস্বামী নয়ন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলমগীর হোসাইন, মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন চুন্নু, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল, বাকলজোড়া চেয়ারম্যান শফিকুল ইসলাম, শিক্ষক স্বপন স্যান্যাল প্রমুখ।