ভাণ্ডারিয়ায় দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গতকাল রবিবার সকালে ভাণ্ডারিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে ৬ষ্ঠ দিনে উপজেলা পরিষদের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার আব্দুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহববুবুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের আহবায়ক আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, দুপ্রক উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন ও সদস্য প্রভাষক মাসুদুজ্জামান প্রমুখ।