কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি ইউসুফ মহাসচিব হারুন

কিশোরগঞ্জ জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল রবিবার ইস্কাটনে টিএমসি ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন প্রকৌশলী মুহাম্মদ ইউসুফ এবং মহাসচিব হয়েছেন মোহাম্মদ হারুন অর রশিদ পিপিএম। সমিতির প্রধান নির্বাচন কমিশনার দুর্গাদাস ভট্টাচার্যের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা করেন ঢাকা জজকোর্টের স্পেশাল পিপি এডভোকেট রফিকউদ্দিন বাচ্চু, অধ্যক্ষ আবদুল হক নূর এবং অতিরিক্ত স্পেশাল পিপি মিজানুর রহমান মামুন। নির্বাচনে আজীবন ও সাধারণ সদস্যসহ তিন শতাধিক ভোটার অংশগ্রহণ করেন।