শোক সংবাদ

মোহাম্মদ লুত্ফর রহমান তালুকদার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব মোহাম্মদ লুত্ফর রহমান তালুকদার গত শনিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ১৯৫০ সালের ১ মে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় ও ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে যান। আগামী শুক্রবার বাদ আছর ইস্কাটন গার্ডেন গভ: অফিসার্স কোয়ার্টার্স জামে মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে। আবদুস সাত্তার মোহন্ত আমিতো মরেই যাবো গানের স্রষ্টা মরমী বাউল কবি আবদুস সাত্তার মোহন্ত (৭১) আর নেই। ঢাকার এক হাসপাতালে গতকাল তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি একাধারে ছিলেন গীতিকার, সুরকার এবং সঙ্গীত সাধক। রাজিয়া বেগম ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি বাংলাদেশ চ্যাপ্টারের সিনিয়র সহ-সভাপতি ডা. এন ইউ আহমেদ ফিরোজের মা আলহাজ্ব মোছা: রাজিয়া বেগম (৮৫) বার্ধক্যজনিত কারণে গতকাল ঢাকা ক্যান্টনমেন্টে ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।