জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাংলা প্রথমপত্র, Right form of Verb আলোচনা
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ১৮:০৩
বাংলা প্রথমপত্র
আতাউর রহমান সায়েম
সাবেক সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা
(জ্ঞান স্তর ও অনুধাবন স্তর)
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নেহসহ আন্তরিক দোয়া রইল। আশা করি- তোমরা সবাই জান যে, জে.এস.সি-র বোর্ড পরীক্ষায় বাংলা প্রথম পত্রে সৃজনশীল পদ্ধতিতে বহুনির্বাচনি ও রচনামূলক অংশে লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি থেকে বেশ কিছু জ্ঞান স্তরের প্রশ্ন আসে। তাই নিম্নের এক কথায় প্রশ্নোত্তরগুলো ভালোভাবে পড়লে তোমাদের অনেক কাজে লাগবে বলে আশা করি। অনুধাবন স্তরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও দেওয়া হলো।( পাঠ্যবই রিডিং পড়)
অধ্যায়: পড়ে পাওয়া
১। কালবোশেখির ঝড় মানেই কী?
উত্তর: কালবোশেখির ঝড় মানেই আম কুড়ানো।
২। কে লেখক ও তাঁর বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে?
উত্তর: বিধু লেখক ও তাঁর বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে।
৩। আম কিসের মতো ঝরছে?
উত্তর: আম শিলাবৃষ্টির মতো ঝরছে।
৪। টাকাকড়ি রাখার বাক্সকে পাড়াগাঁয়ে কী বলে?
উত্তর: টাকাকড়ি রাখার বাক্সকে পাড়াগাঁয়ে ডাবল টিনের ক্যাশ বাক্স বলে।
৫। ডাবল টিনের ক্যাশ বাক্স কারা কুড়িয়ে পেয়েছে?
উত্তর: ডাবল টিনের ক্যাশ বাক্স লেখক ও তাঁর বন্ধু বাদল কুড়িয়ে পেয়েছে।
৬। লেখক ও তাঁর বন্ধুদের গুপ্ত মিটিং কোথায় বসল?
উত্তর: লেখক ও তাঁর বন্ধুদের গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাটমন্দিরের কোণে।
৭। ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ কে দিল?
উত্তর: ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দিল বিধু।
৮। ‘বাবু, ইদিরভীষণ কার নাম?”-এ প্রশ্ন কাকে করা হয়েছিল?
উত্তর: ‘বাবু, ইদিরভীষণ কার নাম?”-এ প্রশ্ন লেখককে করা হয়েছিল।
৯। বন্যায় কারা নিরাশ্রয় হলে গেল?
উত্তর: বন্যায় অম্বরপুর চরের কাপালীরা নিরাশ্রয় হয়ে গেল।
১০। ভাদুই কুমোর কী চাইতে এসেছে?
উত্তর: ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে।
১১। “আজ এখানে দুটি ডাল-ভাত খেও।”-এটা কাকে বলা হয়েছে?
উত্তর: “আজ এখানে দুটি ডাল-ভাত খেও।”-এটা জনৈক কাপালীকে বলা হয়েছে।
১২। কাপালীর হারানো বাক্সের ভেতর ভেতর নগদ কত টাকা ছিল?
উত্তর: কাপালীর হারানো বাক্সের ভেতর নগদ পঞ্চাশ টাকা ছিল।
১৩। বিধু ভবিষ্যতে কী হবে বলে সকলের ধারণা?
উত্তর: বিধু ভবিষ্যতে উকিল হবে বলে সকলের ধারণা।
১৪। কাপালী লোকটার চোখ দিয়ে কেন জল ঝরতে লাগল?
উত্তর: বাক্স ফিরে পাওয়ার আনন্দে কাপালী লোকটার চোখ দিয়ে জল ঝরতে লাগল।
১৫। কতক্ষণের মধ্যে চন্ডীমণ্ডপের সামনে ভিড় জমে গেল?
উত্তর: আধঘন্টার মধ্যে চন্ডীমন্ডপের সামনে ভিড় জমে গেল।
১৬। লেখক নদীর চরে কাদের ছোট ছোট ঘরবাড়ি দেখেছেন?
উত্তর: লেখন নদীর চরে কাপালীদের ছোট ছোট ঘরবাড়ি দেখেছেন।
১৭। কালোমতো লোকটি কত দিন পর এসে বাক্স দাবি করল?
উত্তর: কালোমতো লোকটি তিন দিন পর এসে বাক্স দাবি করল।
১৮। কোথায় ব্যাঙ ডাকছে?
উত্তর: নরহরি বোষ্টমের ডোবায় ব্যাঙ ডাকছে।
১৯। লেখকের বন্ধুদের মধ্যে কে বয়সে বড়?
উত্তর: লেখকের বন্ধুদের মধ্যে বিধু বয়সে বড়।
২০। বাডুষ্যেদের মাঠের বাগানে কী জাতের আমগাছ আছে?
উত্তর: বাডুষ্যেদের মাঠের বাগনো চাঁপাতলী জাতের আমগাছ আছে।
অনুধাবনমূলক
১। “কালবোশেখির ঝড় মানেই আম কুড়ানো।”-ব্যাখ্যা কর।
২। “যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়।”-কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
৩। ডাবল টিনের ক্যাশ বাক্স সম্পর্কে যা জান লেখ।
৪। লেখকের মন থেকে ভূতের ভয় চলে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
৫। লেখক ও তাঁর বন্ধুদের গুপ্ত মিটিং-এ বসার কারণ ব্যাখ্যা কর।
ইংরেজি দ্বিতীয়পত্র
মো: জসিম উদ্দীন বিশ্বাস
প্রভাষক, ইংরেজি বিভাগ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
Right form of Verb
সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। Right form of Verb English Grammar এর একটি গুরুত্বপূর্ণ Item যা মনোযোগ সহকারে অধ্যয়ন করা প্রয়োজন । তাই আজ আমরা অষ্টম শ্রেণির English Second Paper থেকে Right form of Verb এর ব্যবহারের নিয়ম আলোচনা করবো এবং আলোচনা শেষে তোমাদের জন্য থাকছে Worksheet. চলো শুরু করা যাক।
গতকালের পর
Rule-9: অতীত নির্দেশক শব্দ বা Phrase যেমন (yesterday, ago, long ago, long since, last night, last Monday, last week, last month, last year, last decade, last century, ইত্যাদি) থাকলে Verb এর Past form বসে। যেমনঃ
Dr. Palash Kumar ———- (leave) Jhenaidah last Monday.
Answer: Dr. Palash Kumar left Jhenaidah last Monday.
Mr. Israfil Biswas ———— (come) home from Jessore last week.
Answer: Mr. Israfil Biswas came home from Jhenaidah last week.
Rule-10: No sooner had…. … … than, scarcely had…. … … when, hardly had …. … before/when থাকলে প্রথম ব্রাকেটের verb এর Past Participle form বসে এবং দ্বিতীয় ব্রাকেটের verb এর Past form ব্যবহার করতে হয়। যেমনঃ
No sooner had the teacher —————- (enter) into the class than the students ————- (stand) up.
Answer: No sooner had the teacher entered into the class than the students stood up.
Scarcely had he (reach) the station when the train left.
Answer: Scarcely had he reached the station when the train left.
Hardly had the workers ——— (leave) the place when/before the fire broke out.
Answer: Hardly had the workers left the place when/ before the fire broke out.
Rule-11: Since যুক্ত Sentence এর প্রথম অংশ Present Indefinite Tense/Present Perfect Tense হলে পরের অংশ Past indefinite Tense হয়। যেমনঃ
It is many years since I ———— (go) to Delhi.
Answer: It is many years since I went to Delhi.
Many years have passed since his grandfather ——- (die)
Answer: Many years have passed since his grandfather died.
Rule-12: Since যুক্ত Sentence এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হবে। যেমনঃ
It was many years since they first ———— (meet).
Answer: it was many years since they had first met.
Many years passed since they ————(visit) Krishnanagar.
Answer: Many years passed since they had visited Krishnanagar.
Rule-13: Before এর প্রথম অংশ Past Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। আর after এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশPast perfect Tense হয়। যেমনঃ
The patient ————- (die) before the doctor came.
Answer: The patient had died before the doctor came.
The patient died after the doctor ————- (come).
Answer: the patient died after the doctor had come.
Rule-14: যদি কোন কোন Simple Sentence এ দুটি verb থাকে তাহলে সাধারনত ব্রাকেটের verb এর সাথে ing যোগ করতে হয়। তবে ব্রাকেটের ঠবত্নটি দ্বারা উদ্দেশ্য বুঝালে ব্রাকেটের verb পূর্বে to ব্যবহূত হয়। যেমনঃ
I saw him——— (go) to school.
Answer: I saw him going to school.
Shakil went to Friends Book Corner————— (buy) books.
Answer: Shakil went to Friends Book Corner to buy books.
পরবর্তী অংশ আগামীকাল