‘হাম আপকে হ্যায় কন’-এর রিমেকে শাহরুখ!

সালমান খান ও মাধুরী দিক্ষীত অভিনীত ‘হাম আপকে হ্যায় কন’ ছবিটি কিশোর বয়স থেকে বার্ধক্য সবারই মন জয় করেছে। ১৯৯৪ সালে নির্মাণ হয় এই ছবিটি। ছবিটি মুক্তির দিন যেমন নতুন ছবি ছিল, এখনও দর্শকের কাছে নতুনের মতোই মনে হয়। কখনও পুরোনো হবে না এই ছবি। আর এই ব্যাপক জনপ্রিয়তা ও সফলতার কথা চিন্তা করে ছবিটির প্রযোজক এর রিমেক করার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি ঘোষণা দেন ছবিটি রিমেকের। সঙ্গে আরও ঘোষণা দেন এবারের ‘হাম আপকে হ্যায় কন’-এ অভিনয় করবেন বলিউড কিং শাহরুখ খান।