তিন দিনব্যাপী চলচ্চিত্র উত্সব
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২০:০১
বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ফিল্ম সোসাইটির উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আগামীকাল থেকে ৫ এপ্রিল পর্যন্ত যৌথভাবে আয়োজন করছে স্বর্ণযুগের চলচ্চিত্র নিয়ে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী।
আগামীকাল বিকেল ৪টায় প্রদর্শিত হবে আবদুল জব্বার খান পরিচালিত চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফাতেহ লোহানী পরিচালিত ছবি ‘আসিয়া’ প্রদর্শিত হবে। ৪ এপ্রিল বিকেল ৪টায় জহির রায়হানের ‘কাচের দেয়াল’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সুভাষ দত্তের ‘সুতরাং’ প্রদর্শিত হবে। উত্সবের শেষ দিন ৫ এপ্রিল বিকেল ৪টায় প্রদর্শিত হবে মোরশেদুল ইসলামের ‘আগামী’ এবং হারুনুর রশীদের ‘মেঘের অনেক রং’।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে আলমগীর কবীরের ‘সীমানা পেরিয়ে’।