কমলনগর জামায়াতের আমীরসহ গ্রেফতার ২
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২১:১৪
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হুমায়ুন কবির ও উপজেলা জামায়াতের রোকন মাওলানা গিয়াস উদ্দিন মাহমুদকে পুলিশ গ্রেফতার করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করে।
রবিবার সন্ধ্যায় উপজেলা সদর হাজিরহাট বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার আগে তারা জামায়াতের একটি বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা যায়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুজ জব্বার জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলে তিনি জানান।