মীর্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউপি নির্বাচন
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২১:১৫
গত রবিবার মীর্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে গীতা রানি দাস ৭৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, এ আসনের মহিলা মেম্বার খাদিজা বেগম পদত্যাগ করার পর পদটি শূন্য হয়।