সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ

রবিবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সাতকানিয়াসহ সারাদেশব্যাপী ১৮ দলীয় জোটের অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য ও পুলিশের উপর গুপ্ত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম চেমন আরা তৈয়ব এমপি। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ডা. আমম মিনহাজুর রহমান। উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক এস.এম.আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. হামিদ হোসাইন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আলম প্রমুখ।