ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা দিতে পারলো না মেধাবী ছাত্র মানিক

ভূঞাপুর শমসের ফকির ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র মানিকের এবার ব্যবসায় শিক্ষা শাখা থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। ফরম পূরণ বাবদ টাকা জমা দিয়ে পরীক্ষার প্রস্তুতিও নিয়েছিল সে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের গাফলতির কারণে সে প্রবেশপত্র পাইনি। জানা যায়, উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে মানিক শমসের ফকির ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার উদ্দ্যেশে ফরম পূরণ বাবদ ওই কলেজের করনিক লোকমান হোসেনের কাছে ৪১০০ টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করে। গত বৃহস্পতিবার প্রবেশপত্র বিতরণ করা হয়। অন্যান্যদের মত, মানিকও প্রবেশপত্র আনতে কলেজে গিয়ে দেখে তার প্রবেশপত্র আসেনি। পরে কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণের টাকা ফেরত এবং পরবর্তি এইচএসসি পরীক্ষা পর্যন্ত পড়াশুনার যাবতীয় খরচ বহনের সিদ্ধান্ত নেয়। এদিকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য অধ্যক্ষ সাইদুল ইসলামের নির্দেশে করনিক লোকমান হোসেন কৌশলে মানিকের কাছ থেকে রশিদ নিয়ে ছিড়ে ফেলে। এমনকি বিষয়টি কাউকে না বলার জন্য নানা ধরনের চাপ প্রয়োগ করে আসছে। বিষয়টির সত্যতা স্বীকার করে অধ্যক্ষ সাইদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।