স্কুলের জমিতে মন্দিরের প্রাচীর নির্মাণ: শিক্ষার্থীদের মানববন্ধন

শুক্রবার রাতে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকায় বুলবুল প্রাথমিক বিদ্যালয়ের জমিতে রাতের আঁধারে স্থানীয় সংখ্যালঘুরা মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণ করে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন পালিত হয়।