ওমরাহ পালনে তারেক
রহমান এখন সৌদি
আরবে
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২২:০২
বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান পবিত্র ওমরাহ পালনের জন্য এক সপ্তাহের সফরে গতকাল সপরিবারে লন্ডন থেকে সৌদিআরব পৌঁছান। সেখান থেকে সরাসরি মদীনায় গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন। তার সাথে স্ত্রী ডা. জোবায়দা রহমান ঝুনু ও কন্যা জায়মা রহমান ছাড়াও রয়েছেন সৌদি বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ। এছাড়াও ঢাকা থেকে গেছেন আরো কয়েকজন নেতা। তারা জেদ্দা বিমান বন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানান।