সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল আজ

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল আজ মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে প্রথমে বিএনপির পক্ষ থেকে হরতালের ঘোষণা দেয়া হয়। পরে ১৮ দলও আটক নেতাকর্মীদের মুক্তি, ‘গণহত্যা’ বন্ধ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক পুনর্বহালের দাবিতে একই দিন হরতাল আহ্বান করে। তবে প্রাকৃতিক দুর্গত এলাকা ব্রাহ্মণবাড়িয়া হরতালের আওতামুক্ত থাকবে। এদিকে রবিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে গুলিবর্ষণের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।