মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৩, ২২:৩৯
ঝুমুর আক্তার
ঝুমুর আক্তারের (২৪) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ দিনে তার সন্তান ভূমিষ্ঠ হবার সময় তিনি ইন্তেকাল করেন। তার স্বামী মরহুমের আত্মার মাগফেরাতের জন্য সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চেয়েছেন।
সাবরীনা আরজুমান্দ টিনা
ঢাকা বিভাগের সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ তাহির ও মনোয়ারা তাহিরের ছোট মেয়ে ঢাকা সিটি ডেন্টাল কলেজের প্রাক্তন ছাত্রী সাবরীনা আরজুমান্দ টিনার ১১তম মৃত্যুবার্ষিকী আজ। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলকে পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করার জন্য মরহুমের পরিবার পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ জানানো হয়েছে।