আজকের রাশিফল
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ১৭:৫৮
৩ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ২০ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২১ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.০ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভসংখ্যা-৪ ও ৯। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি:নিজস্ব চিন্তা-ভাবনা ও স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত। সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। নিজের মতে চলতে চান। অন্যের পরামর্শ আপনাকে সহজেই প্রভাবিত করে। কৌশলের অভাব হওয়ায় সরাসরি বিরোধে জড়িয়ে পড়ার প্রবণতা আছে। পড়াশুনা ও মানসিক শ্রমের প্রতি আপনি আগ্রহী। পরিচিতরা আপনাকে ভুল বুঝবে। নিজেও একটা দ্বন্দ্বে ভুগতে পারেন। সাফল্য ও ব্যর্থতা আপনার জীবনে আসে পর্যায়ক্রমে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ। গবেষণামূলক কাজে সাফল্য আসতে পারে। সন্তানের কোন সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীরা পড়াশোনায় ভালো করবেন। সাংসারিক উন্নতিতে কারো সহযোগিতা পেতে পারেন। যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ রাজনীতিবিদদের জন্য দিনটি অশুভ। জটিল কোন পরিস্থিতির উদ্ভব হতে পারে। ধৈর্য ও সংযম বজায় রাখুন। সরকারি চাকরিতে বদলির সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যোগাযাগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ শরীর খুব একটা ভালো যাবে না। মাথা ব্যথায় ভুগতে পারেন। সময়মত কাজ শেষ করতে পারবেন না। ফলে কর্তৃপক্ষের বিরাগভাজন হতে পারেন। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। পুরনো কোন বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দেয়ার চেষ্টা করুন। অন্যথায় কর্তৃপক্ষের বিরাগভাজন হবেন। কোন কাজ করার আগে ভালোভাবে প্রস্তুতি নিন। নাহলে সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। শরীর ভালো যাবে না। কোনো ব্যাধিকে অবহেলা করা ঠিক হবে না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ আর্থিক দিক ভাল যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভাল করবেন। কোন আত্মীয় বা বন্ধুর জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ সামগ্রিকভাবে দিনটি শুভ-সম্ভাবনাময়। কোন কাজে অন্যের উপর নির্ভর করা ঠিক হবে না। নিজের বুদ্ধিতে কাজ করুন। আপনার যোগ্যতার জন্য ভাল কোন সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। রোমান্টিক যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। পেশাজীবীদের জন্যও দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে কোন ভালো সুযোগ পেতে পারেন। সরকারি চাকুরেদের পদোন্নতির যোগ আছে। অথবা অনুকূল স্থানে কোন বদলির সম্ভাবনা আছে। অন্যের কথায় প্রভাবিত হবেন না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। পরিশ্রমের দ্বারা অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। অংশিদারী ব্যবসায় সাফল্য আসতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্টিক যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। দাম্পত্য ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। অংশিদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদোন্নতি অথবা নতুন দায়িত্বের সুযোগ সৃষ্টি হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে ভালো কিছু আশা করতে পারেন। ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে অধিকতর মনোযোগ দিন। নতুন কোন প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। বিরোধী পক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কোন ধরনের পুলিশি ঝামেলায় জড়াতে পারেন। প্রচণ্ড মানসিক চাপে ভুগবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ দিনটি সামগ্রিকভাবে শুভ-সম্ভাবনাময়। প্রমোদ ভ্রমণ বা কোন বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিপরীত লিঙ্গের কারো দ্বারা উপকৃত হতে পারেন। কোন বন্ধুর জন্য ত্যাগ স্বীকার করতে হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।