জুুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাংলা প্রথমপত্র, Right form of Verb আলোচনা

বাংলা প্রথমপত্র মোস্তফিজুর রহমান লিটন সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা অতিথির স্মৃতি শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ১। কোনটি শরত্চন্দ্রের উপন্যাস ? ক) শেষের কবিতা খ) শেষ প্রশ্ন গ) শেষ দেখা ঘ) শেষ সপ্তক ২। হলদে রঙের পাখি নিচের কোনটি? ক) টুনটুনি খ) শালিক গ) শ্যামা ঘ) বেনে-বৌ ৩। ব্যাধের ব্যবসা কি? ক) পাখি চালান খ) মাছ চালান গ) কাঠ চালান ঘ) খাদ্যশস্য চালান ৪। দুই দিন কোন পাখি দুটি এলো না? ক) টুনটুনি খ) শালিক গ) শ্যামা ঘ) বেনে-বৌ ৫। কাদের পায়ে আঁট মোজা পরা? ক) বৃদ্ধ ব্যাক্তিদের খ) যুবতীদের গ) অল্পবয়সী মেয়েদের ঘ) বাচ্চাদের ৬। দরিদ্র্য ঘরের মেয়েটির বয়স কত ? ক) পনের ষোল খ) বিশ-বাইশ গ) চব্বিশ-পঁচিশ ঘ) তিরিশ-বত্রিশ ৭। ‘অতিথির স্মৃতি’ গল্পের পূর্ব নাম কি ? ক) মন্দির খ) বিন্দুর ছেলে গ) দেওঘরের স্মৃতি ঘ) মামলার ফল ৮। ‘কুঞ্জ’ শব্দের অর্থ কি ? ক) হস্তী  খ) উপবন গ) তপোবন ঘ) পাখির বাসা ৯। ‘অতিথির স্মৃতি’ গল্পটি পড়ে শিক্ষার্থীরা কী পরিহার করবে ? ক) নিষ্ঠুরতা খ) আলসেমী গ) অলসতা ঘ) দুষ্ঠুমি ১০। ‘হয়েছিল’ শব্দটি বাংলা ভাষায় কোন রূপের শব্দ ? ক) সাধু খ) চলিত গ) আঞ্চালিক ঘ) গুরুচন্ডালী ১১। ‘অতিথির স্মৃতি’ গল্পে তুলে ধরা হয়েছে- ক) সম্পর্কের মধুরতা খ) সম্পর্কের কোমলতা গ) সম্পর্কের বিচিত্র রুপ ঘ) সম্পর্কের স্থায়ীতা ১২। দরিদ্র শব্দের বিপরীত শব্দ হচ্ছে- ক) বিত্তবান খ) বিত্তশালী গ) বড়লোক  ঘ) ধনী ১৩। হুগলি জেলায় ‘দেবানন্দপুর’ গ্রামটি কার সাথে জন্মসুত্রে সম্পর্ক যুক্ত ? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) শরত্চন্দ্র চট্রোপাধ্যায় গ) কাজী নজরুল ইসলাম ঘ) কামিনী রায় ১৪। শরত্চন্দ্রের ‘অতিথির স্মৃতি’ উত্সগত দিক থেকে কোনটির সাথে সম্পর্ক যুক্ত ? ক) কান্দির খ) অভাগীর স্বর্গ গ) দেওঘরের স্মৃতি ঘ) বিন্দুর ছেলে ১৫।“ পান্ডুর তার বদন খানী”- ‘অতিথির স্মৃতি’ ‘পান্ডুর’ কী অর্থ বহন করে ? ক) কালচে খ) ধূসর গ) বাদামি ঘ) ফ্যাকাশে ১৬। ‘হাত- পা ফুলে যাওয়া’ রোগের সাথে কোন শব্দটির সম্পর্কে অভিন্ন ? ক) বেরিবেরি খ) পান্ডুর গ) কুঞ্জ ঘ) ভজন ১৭। ‘অতিথির স্মৃতি’ গল্পের মূলভাবের সাথে কে বেশি সম্পর্ক যুক্ত ? ক) বেনেবীে খ) বামুনঠাকুর গ) মালিনী  ঘ) কুকুর ১৮। ‘প্রত্যহ’ শব্দের সন্ধিবিচ্ছেদ হিসেবে কোনটি যথার্থ ? ক) প্রতি + অহ খ) প্রতি +হ গ) প্রতি + তহ ঘ) প্রত্যেক + অহ ১৯। ‘অতিথীর স্মৃতি’ গল্পে ফুটে উঠেছে জীবের প্রতি মানুষের- ক) মমতা খ) নির্মমতা গ) নিষ্ঠুরতা ঘ) মহিমা ২০। ‘ অতিথির স্মৃতি’ গল্পে লেখক ছাড়া অন্যন্যাদের অতিথির প্রতি ফুটে উঠেছে- ক) ঘৃণা ও অবহেলা খ) অযত্ন ও অবহেলা গ) সহানুভূতি ও ভালোবাসা ঘ) অসহযোগিতা ও অবহেলা ২১।‘ অতিথির স্মৃতি’ গল্পটি কোন দৃষ্টিকোণে লেখা ? ক) উত্তম পুরুষের খ) সর্বজ্ঞ গ) প্রান্তিক চরিত্রের ঘ) পার্শ্বি চরিত্রের ২২। ‘অতিথির স্মৃতি’ গল্পটি- ক) আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত খ) আমাদের বাস্তব জীবনের সঙ্গে কল্পনামিশ্রিত গ) আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীন ঘ) আমাদের বাস্তব জীবনের দৈনন্দিন ঘটনা ২৩। ‘অতিথি স্মৃতি’ গল্পের কাঠামোতে প্রধান চরিত্রের পরিচয় পাওয়া যায়- ক) মালিনীর মধ্যে খ) কুকুরের মধ্যে গ) হলদে পাখির মধ্যে ঘ) বেনে-বৌর মধ্যে উত্তর : ১।খ) ২।ঘ) ৩।ক) ৪।ঘ) ৫।গ) ৬।গ) ৭।গ) ৮।খ) ৯।ক) ১০।খ) ১১।গ) ১২।ঘ) ১৩।খ) ১৪।গ) ১৫।ঘ) ১৬।ক) ১৭।ঘ) ১৮।ক) ১৯।ক) ২০।ঘ) ২১।খ) ২২।ক) ২৩।খ) ইংরেজি দ্বিতীয়পত্র মো: জসিম উদ্দীন বিশ্বাস প্রভাষক, ইংরেজি বিভাগ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা Right form of Verb সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। Right form of Verb English Grammar এর একটি গুরুত্বপূর্ণ Item যা মনোযোগ সহকারে অধ্যয়ন করা প্রয়োজন । তাই আজ আমরা অষ্টম শ্রেণির English Second Paper থেকে Right form of Verb এর ব্যবহারের নিয়ম আলোচনা করবো এবং আলোচনা শেষে তোমাদের জন্য থাকছে Worksheet. চলো শুরু করা যাক। গতকালের পর Rule-15. Had better, had rather, would better, would rather, let, must, need, dare ইত্যাদির পর প্রদত্ত verb এর Present form ব্যবহূত হয়। এবং প্রদত্ত verb এর পূর্বে to থাকলে সেই to উঠে যায়। যেমনঃ (i) You had better ——— (to go) home. Answer: You had better go home. How dare you———— (to utter) such silly words! Answer: How dare you utter such silly words! Rule-16: Sentence এর প্রথমেই would that থাকলে subject এর পরে could বসে। এবং প্রদত্ত verb এর Present form ব্যবহূত হয়। যেমনঃ Would that I———- (go) to college. Answer: Would that I could go to college. Would that he ———- (play) in the field. Answer: Would that he could play in the field. Rule-17: To be এবং having এর পরে মূল verb এর Past Participle form ব্যবহূত হয়। যেমনঃ The boy ran away———— (take) the purse. Answer: The boy ran away taking the purse. The principal desired the notice to be——— (hang) Answer: The principal desired the notice to be hanged. Rule-18: প্রদত্ত Verb এর পূর্বে mind, worth, without, past, can not help, could not help, with a view to, look forward to, would you mind, get used to, preposition থাকলে প্রদত্ত ব্রাকেটের verb এর সাথে ing যোগ করতে হয়। যেমনঃ I went to the library with a view to ——— (buy) Things Fall Apart. Answer: I went to the library with a view to buying Things Fall Apart. Rule-19: It is time, it is high time, wish, fancy ইত্যাদি থাকলে প্রদত্ত ব্রাকেটের verb এর past form ব্যবহূত হয়। যেমনঃ It is high time we——— (build) up the nation of ours. Answer: It is high time we built up the nation of ours. I fancy I———— (turn) pale. Answer: I fancy I turned pale. I wish I ———- (sing) a song in the programme. Answer: I wish I sang in the programme. Rule-20. As though, as if, wish থাকলে ব্রাকেটের to be এর জায়গায় were বসে। যেমনঃ (i) I wish I ————— (to be) a king. Answer: I wish I were a king. He talks as though he ————- (to be) an advocate. Answer: he talks as though he were an advocate. 21. As though, as if এর প্রথম অংশ Present Indefinite Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয় এবং প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়। যেমনঃ (i) He speaks as though he ————— (know) everything. Answer: He speaks as though he knew everything. (ii) She proceeded as though I (not speak). Answer: She proceeded as though I had not spoken.