টিভি চ্যানেল

বাবুর হাতে রিমোট আছে করলে টিভি অন, এক চ্যানেলের খবর-নাটক ভরে না তার মন। বাটন টিপে অন্য চ্যানেল কার্টুন আসে ভেসে, একটু পরে যাচ্ছে আবার পাখ-পাখালির দেশে। বাঘ এসে ঠিক ধরলো হরিণ, দূরে বকের ছানা, সিংহ-হাতি লড়াই করে এসব বাবুর জানা। হঠাত্ চ্যানেল পাল্টালো যেই গ্রামের ছবি আসে, গ্রামটি যেন ছবির মতো মনিটরে ভাসে।