ইষ্টি কুটুম
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ১৮:২১
ইষ্টি কুটুম মিষ্টি কুটুম আইসো আমার বাড়ি
বসতে দেবো খেজুর পাতা দেবো রসের হাঁড়ি।
আউশ ধানের পায়েস খাবে কলাপাতায় নিয়ে
আরো দেবো মণ্ডা মিঠাই ভেজা চিড়ে দিয়ে।
রাম রাজার রামসাগরে ঘুরবো পালের নায়-
দুলতে দুলতে ছুটে যাবো রাজবাড়ির কেল্লায়।