চূড়ান্ত আইপিএলের শেষ চার

তিন দল আগেই চূড়ান্ত হয়ে ছিলো। শেষ একটি জায়গার জন্য লড়াই করছিলো চার দল। রবিবার রাতের খেলার ভেতর দিয়ে সেই জায়গাটা নিজেদের করে নিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। ফলে আইপিএল খুঁজে পেয়েছে এবারের তাদের সেরা চার দলকে। আগে থেকে সেরা চারে জায়গা করে নিয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও দিল্লী ক্যাপিটালস। আজই শুরু হয়ে যাচ্ছে সেরা চারের খেলা। আজ চেন্নাইতে প্রথম কোয়ালিফায়ারের খেলবে পয়েন্ট তালিকার সেরা দুই দল মুম্বাই ও চেন্নাই। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আগামীকাল এলিমিনেটরে মুখোমুখি হবে দিল্লি ও হায়দারাবাদ। এই ম্যাচে পরাজিত দল বাদ পড়বে। আর জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। উল্লেখ্য, সমান ১৮ পয়েন্ট করে নিয়ে সেরা তিনে ছিলো মুম্বাই, চেন্নাই ও দিল্লি। এর মধ্যে মুম্বাই রানরেটে এগিয়ে প্রথম, একই হিসাবে চেন্নাই দ্বিতীয় এবং দিল্লি তৃতীয় স্থানে আছে।     -ইত্তেফাক