সফ ল তা র ক থা

আন্তর্জাতিক স্কাউট সম্মেলনে জসীম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিট এর সিনিয়র রোভার মেট সৈয়দ জসীম উদ্দিন আহমেদ সম্প্রতি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক স্কাউট শান্তি সম্মেলনে যোগদান করেছেন। সম্মেলনে বাংলাদেশ স্কাউটসের একমাত্র প্রতিনিধি হিসাবে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। সৈয়দ জসীম উদ্দিন আহমেদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের শেষ বর্ষের শিক্ষার্থী। সাতদিনব্যাপী এ ‘আন্তর্জাতিক স্কাউট শান্তি সম্মেলনে’ মানবাধিকার অবকাঠামো রূপান্তরে আন্তঃসাংস্কৃতিক শিক্ষা, জ্ঞান, কথোপকথন ও বাধাসমূহ সহজ করার যোগ্যতা অর্জনের প্রয়াসে ইন্দোনেশিয়ার ২৫০ জন স্কাউট এর সাথে সারাবিশ্বের ২৫০ জন স্কাউট অংশ নেয়। এ ক্যাম্পের লক্ষ্য হচ্ছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা ও ধারণা অর্জন এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রত্যেকে যাতে এক অপরকে জানতে ও বুঝতে পারে এবং যা আগামী দিনগুলোতে সুন্দর পৃথিবী গড়ে তোলার অনুপ্রেরণা ও চালিকাশক্তি হিসাবে কাজ করবে। সম্মেলনে বিশ্ব স্কাউট আন্দোলন সংস্থার ৬টি অঞ্চল- এশিয়া-প্রশান্ত, আন্তঃ-আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, ইউরেশিয়া এবং আরব অঞ্চলের দেশসমূহের ৫০০ প্রতিনিধি অংশগ্রহণ করে।