ঢাকায় প্রতিদিন এমিরেটসে্র ৩টি ফ্লাইট

এমিরেটস্ এয়ারলাইন গতকাল থেকে ঢাকায় আরো দু’টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করেছে। এর ফলে ঢাকায় পরিচালিত এমিরেটসে্র ফ্লাইট সংখ্যা সপ্তাহে ২১টিতে উন্নীত হলো এবং প্রতিদিন ৩টি করে ফ্লাইট চলাচল করবে। অতিরিক্ত ফ্লাইট দু’টি পরিচালনায় বিজনেস ও ইকোনমি শ্রেণী কেবিনসমৃদ্ধ এয়ারবাস এ৩৩০-২০০ উড়োজাহাজ ব্যবহূত হবে এবং প্রতি সপ্তাহে ঢাকা থেকে এবং ঢাকা অভিমুখে অতিরিক্ত প্রায় ৫০০ জন যাত্রী পরিবহন করা সম্ভব হবে। - প্রেস বিজ্ঞপ্তি