পিরোজপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ

জনতার শক্তি রুখবে দুর্নীতি-এই শ্লোগানকে প্রতিপাদ্য করে গত সোমবার পিরোজপুরে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা এবং সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন-দুদক ঘোষিত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি শেষ হয়েছে। পিরোজপুরের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান সততা সংঘের ছাত্র সদস্যদের এই শপথবাক্য পাঠ করান। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক, সততা সংঘের শিক্ষক উপদেষ্টা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিরোধ সপ্তাহের কর্মসূচি হিসাবে আলোচনা সভা, মানববন্ধন, পদযাত্রা, পিরোজপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।