মানিকগঞ্জে যুব সংহতির প্রতিষ্ঠাবাষিকী পালন

মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জ জেলা যুব সংহতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার স্থানীয় গড়পাড়া হাইস্কুল মাঠে মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পার্ির্টর (জেপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। যুব সংহতির কেন্দ্রীয় সদস্য সাংবাদিক এম নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় জেপির সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা কামাল খোকন, সাধারণ সম্পাদক এ. কে.এম জহির হোসেন জলিল, যুগ্ম সম্পাদক দুলাল পাল, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, প্রচার সম্পাদক মো. আবু হাসান, জেলা মহিলা পার্টির সভাপতি রেবা আক্তার, সাধারণ সম্পাদিকা রোকেয়া আক্তার খানম অঞ্জু, জাতীয় কৃষক পার্টির সভাপতি মো.মাসুম মিয়া, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো.আব্দুল কালাম আজাদ সেন্টু, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন। জেলা ছাত্র সমাজের সভাপতি মো. আরিফুল ইসলাম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।