সংবাদ সংক্ষেপ

চরভদ্রাসনে সাপের কামড়ে শিশুর মৃত্যু চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসন উপজেলার মৌলভীর চরের টিলার চর নামক গ্রামের শিশু সাদিয়া (৪) বিষাক্ত সাপের কামড়ে গত সোমবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুটির পিতা আঃ সামাদ জানায়, গতকাল সন্ধ্যায় তার মেয়ে পা দেখিয়ে বলে বাবা আমাকে সাপে কামড় দিয়েছে। শিশুটিকে তাত্ক্ষণিকভাবে ওঝা দিয়ে ঝাড়-ফুঁক দেয়া হয়। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চরভদ্রাসন হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করে। কাহালুতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহালু (বগুড়া) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসিম আহমেদের সভপতিত্বে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঝরনা বেগম। রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর গ্রেফতার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জ উপজেলা জামায়াত আমীর আলী মর্তুজাকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাকে পৌর এলাকার ধানগড়া বাজার থেকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ধানগড়া বাজার থেকে বের হয়ে পল্লীবিদ্যুতের মোড় হয়ে পৌর এলাকার গুণগাঁতী বজার পর্যন্ত প্রদক্ষিণ করে। দিনাজপুরে কর্মজীবী নারীর আলোচনা সভা স্টাফ রিপোর্টার \ “সকল নারীই কর্মজীবী নারী”—এই শ্লোগানকে সামনে রেখে গত সোমবার সন্ধ্যায় দিনাজপুর খাজা নাজিমুদ্দিন হলে কর্মজীবী নারী দিনাজপুরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, শিরিন আখতার। কর্মজীবী নারী দিনাজপুর-এর সভাপতি এ্যাড. তাবিবুন নাহারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মহসিনা আরা বানু সেলী, এ্যাড. নিলুফার রহিম, এ্যাড. ছন্দা দাস, ডাঃ জেসমিন আরা ইসলাম, মাসুদা বেগম মুক্তা, বিলকিস আরা বেগম, শিমু প্রমুখ। চাটমোহরে যুবলীগের লাঠি মিছিল চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ও অবৈধ হরতালের প্রতিবাদে যুবলীগের উদ্যোগে গত সোমবার রাতে যুবলীগের উদ্যোগে চাটমোহর পৌর শহরে লাঠি মিছিল হয়েছে। রাত ৮টায় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ নেতা মো. নাজিম উদ্দিন, ইছাহক আলী মানিক, আব্দুস সামাদ, ছমেদ আলী, যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, ফরিদ মেম্বার, বেলাল আসাদুল, মিলন, সুজন, শাহীন, জুয়েল, ছাত্রনেতা আব্দুল আলীম, রাজিব নেতৃত্ব দেন। লালমনিরহাটে বিশ্ব অটিজম দিবস পালন লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল মঙ্গলবার লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদপ্তর ও স্থানীয় বেসরকারি সংস্থাসমূহের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জেলায় বিশ্ব অটিজম দিবস পালিত হয়। জেলা কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব অটিজম বিষয়ে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম মাসুদ রানা। বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম। বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ । শ্রীবরদীতে দুর্নীতি প্রতিরোধে র্যালি শেরপুর প্রতিনিধি \ শ্রীবরদীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গত সোমবার উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরা। এ সময় পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাকিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম বেপারি, জেলা আরটিভির প্রতিনিধি মুগনিউর রহমান মনিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। নাসিরনগরে শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতি নাসিরনগর সংবাদদাতা \ সোমবার বিকালে বয়ে যাওয়া ১০-১৫ মিনিট স্থায়ী শিলাঝড়ে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইরি-বোরো ধান, আম, কাঁঠাল, মরিচসহ গ্রীষ্মকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাঝড়ে অনেকের টিনের চাল ফুটো হয়ে গেছে। গোকর্ণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান জানায়, আমার এ বয়সে এমন ভয়াবহ শিলাঝড় দেখিনি। একটি শিলার ওজন হবে প্রায় ৫০০ গ্রাম। উপজেলা কৃষি কর্মকর্তা ড. আবদুল মাজেদ জানান, শিলাঝড়ের কথা স্বীকার করে জানায়, এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা শিলাঝড়ের পর পরই মাঠে গিয়েছেন। চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চকরিয়া(কক্সবাজার)সংবাদদাতা \ কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে জননিরাপত্তা আইনের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আবদুল মান্নান (৪৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে। রবিবার বিকেলে পুলিশ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। তার বাড়ি উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ঈদমনি গ্রামে। চকরিয়া থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, আবদুল মান্নানকে গ্রেফতারের জন্য থানার এক মহিলা সদস্যকে (কনস্টেবল) তার সাথে প্রেমের অভিনয় করতে হয়। সরাইলে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র মো. দুলাল মিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত রবিবার বিকেলে সরাইল-অরুয়াইল সড়কের পাকশিমুল এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় কয়েক শতাধিক মানুষ। এসময় বক্তারা দুলাল হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। সিরাজগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন সিরাজগঞ্জ প্রতিনিধি \ বেলকুচিতে গত শুক্রবার পুলিশ-আওয়ামী লীগের সাথে বিএনপি-জামায়াতের সংঘর্ষের সময় বিটিভি প্রতিনিধি এস.এইচ ফিরোজী ও মাইটিভির রহমত আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জের সাংবাদিকরা। প্রেসক্লাব চত্বরে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সভাপতিত্ব করেন। চৌদ্দগ্রামে র্যাব পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গত সোমবার র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, সাফা-মারওয়া প্রপার্টিজ এন্ড ডেভেলপমেন্টের প্রকল্প পরিচালক উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বাবুল মিয়া সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংক থেকে সাড়ে ৬ লাখ টাকা উত্তোলন শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে চৌদ্দগ্রাম-লাকসাম রোডের চান্দিশকরা এলাকায় ৭-৮ জনের দুর্বৃত্ত তাকে সিএনজি থেকে জোরপূর্বক মাইক্রোতে তুলে টাকা-পয়সা লুটে সুয়াগাজী এলাকায় নামিয়ে দেয়। মৌলভীবাজারে খরাসহিষ্ণু জাতের চা অবমুক্ত মৌলভীবাজার প্রতিনিধি \ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট থেকে নতুন জাতের খরা সহিষ্ণু চা ক্লোন বিটি-১৮ অবমুক্ত করা হয়েছে। রবিবার বেলা ৩টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের শেড নার্সারি মাঠে এই নতুন জাতের চা অবমুক্ত করেন চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড.মাইনউদ্দিন আহমেদ। এ সময় চা-বিজ্ঞানী এস.এম আলতাফ হোসেন, ড.মোহাম্মদ আলী ও মোহাম্মদ ইসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগীয় বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। পাংশায় দুর্নীতি প্রতিরোধ সভা পাংশা (রাজবাড়ী) \ রাজবাড়ীর পাংশায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গতকাল সোমবার বিকাল ৩টায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলীপ কুমার নন্দীর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে দুর্নীতি প্রতিরোধ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম খান । চাটমোহরে ফুটবল টুর্নামেন্টে সৈয়দপুর চ্যাম্পিয়ন চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর রংধনু যুব সংঘ আয়োজিত ২য় সান্ধ্যকালীন স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টে নীলফামারী জেলার সৈয়দপুর ফুটবল একাডেমী চ্যাস্পিয়ন হয়েছে। সোমবার রাতে আরসিএন এন্ড বিএসএন হাইস্কুল মাঠ বালুচরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সৈয়দপুর টাইব্রেকারে ৪ (০)-২(০) গোলে চাটমোহরের কাজীপাড়া মানিক কাজী স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ড্র ছিল। সৈয়দপুর অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখালেও নির্ধারিত সময় গোল পায়নি। শেষে টাইব্রেকারে নিষ্পত্তি হয়। নন্দীগ্রামে কাব স্কাউট ব্যাজ কোর্স উদ্বোধন নন্দীগ্রাম (বগুড়া)সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রামে ৩ দিনব্যাপী কাব স্কাউট ব্যাজ কোর্স উদ্বোধন করা হয়েছে। বগুড়া জেলা স্কাউটসে্র পরিচালনায় নন্দীগ্রাম উপজেলা স্কাউটসে্র ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ব্যাজ কোর্স উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসিব আহসান। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসে্র সম্পাদক এফ এম এ সোবহান প্রমুখ।