ডুমুরিয়ায় যুবদল কর্মী নিহতের ৫দিন পরও মামলা হয়নি

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ডুমুরিয়ায় যুবদলকর্মী গাজী নাছির উদ্দিন সুমন নিহত হওয়ার ৫দিন পরেও পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা হয়নি। সে ডুমুরিয়া উপজেলা সদরের গাজী আতিয়ার রহমানের ছেলে। নিহতের পরিবার শোকাহত বলে মামলা করতে একটু দেরি হচ্ছে। গত বৃহস্পতিবার ডুমুরিয়া বাজারে বিএনপি’র মিছিল থেকে সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। বিকেলে সে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ডুমুরিয়া হাসপাতালে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি হরা হয়। সেখানে সিটি স্ক্যানিং শেষে কর্তব্যরত ডাক্তার জানান, তার মাথায় রক্তক্ষরণ হচ্ছে। পরে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পথিমধ্যে রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।