ব্রাজিলে পর্যটক ধর্ষণের ঘটনায় আরো একজন গ্রেফতার

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে গত শনিবার বাসে এক বিদেশি পর্যটককে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন তৃতীয় ব্যক্তিকে গত সোমবার গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ঐ ধর্ষণের ঘটনার কয়েক ঘন্টা পরই দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে একজন ধর্ষণের অভিযোগের স্বীকারোক্তি দিয়েছে। ইতিমধ্যে পুলিশ শনিবার গ্রেফতারকৃত দু’জনের নাম প্রকাশ করেছে। তারা হলো, জোনাথন ফাউদাকিস ডি সুজা (২০) এবং ওয়ালেছ অ্যাপারেকিডো ডি সুজা সিলভা (২২)। গ্রেফতারকৃত তৃতীয় ব্যক্তির নাম কার্লোস আরমান্ডো দোস সান্তোস। ব্রাজিল আগামী বছর অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ এবং ২০১৬ সালে অনুষ্ঠেয় অলিম্পিকের স্বাগতিক দেশ।