প্রিয়াঙ্কাকে কটাক্ষ স্মৃতি ইরানির
ভারতে নির্বাচনী প্রচারে প্রয়াত রাজীব গান্ধীকে ছাড় দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে সমালোচনার মধ্যেই এবার রাজীব-তনয়া প্রিয়াঙ্কাকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। টেনে আনলেন দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রকেও। স্মৃতির দাবি, তার নাম নিতে এত ব্যস্ত প্রিয়াঙ্কা যে, স্বামী রবার্টের নাম মুখে আনতে ভুলে যাচ্ছেন।
সোমবার পঞ্চম দফায় যে আসনগুলোতে নির্বাচন হচ্ছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো উত্তরপ্রদেশের অমেতি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বিতীয়বার সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্মৃতি ইরানি। এর আগে ২০১৪ সালেও ভাইয়ের হয়ে সেখানে প্রচার চালিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেবার স্মৃতিকে পরাজিত করলেও, রাহুলের জয়ের ব্যবধান অনেকটাই কমে যায়। এবারো সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা দুজনের মধ্যে। খবর আনন্দবাজার পত্রিকার
ভাইয়ের হয়ে ভোট চাইতে গিয়ে স্মৃতিকে তুলোধনা করেছেন প্রিয়াঙ্কা। তার দাবি, ‘এখন পর্যন্ত ১৬ বার অমেতিতে পা রেখেছেন স্মৃতি। চার ঘণ্টার বেশি কখনো থাকেননি। তবে যখনই আসেন, সঙ্গে সংবাদমাধ্যমকে নিয়ে আসেন।