বগুড়ায় পলিটেকনিক ছাত্রকে হত্যা
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২১:৩৩
বগুড়ায় ছাত্রাবাসে ঢুকে পলিটেকনিক ছাত্র নাহিদ নেওয়াজকে (২০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাহিদ নেওয়াজ শহরের কলোনী এলাকায় অবস্থিত আইআইটিবি নামে বেসরকারি পলিটেকনিকের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম পর্বের ছাত্র। সোমবার দুপুরে শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া এলাকায় আনছার হাজীর ছাত্রাবাসে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নাহিদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরবের আব্দুল মান্নানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার দুপুরে একদল দুর্বৃত্ত ওই ছাত্রাবাসে হানা দিয়ে নাহিদের কক্ষের মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করে। নাহিদ তাদের বাধা দিতে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেয়ার পর চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।