ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রস্তুতি বৈঠক ৭ এপ্রিল

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি বৈঠক ৭ এপ্রিল ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকে খুলনা বিভাগীয় আওয়ামী লীগের সকল জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ সংশ্লি¬ষ্টদের উপস্থিত থাকার জন্য মুজিবনগর দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম অনুরোধ জানিয়েছেন।