কেন্দ্রীয় ১৪ দলের আজ বৈঠক

আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আজ বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী বৈঠকে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।